গাইবান্ধায় সাইবার বুলিং বিষয়ক মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় সাইবার বুলিং বিষয়ে সচেতনতা বাড়াতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকালে শহরের সুখশান্তির বাজারে অবলম্বনের কনফারেন্স রুমে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, নারী নেত্রী নাজমা বেগম, সাঁওতাল নেত্রী সুরভী মারডি, সরস্বতী মালপাহাড়ী, রকি শেখ, মাহাবুব মুকুলসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ব্যক্তিগত তথ্য, নিজস্ব বিশ্বাস কিংবা স্পর্শকাতর বিষয় ব্যবহার করে কাউকে হেনস্থা, বিব্রত বা অপমান করাকে বুলিং বলা হয়। আর মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ট্যাবলেটের মতো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যদি এ ধরনের হয়রানি করা হয়, তখন সেটিকে সাইবার বুলিং বলা হয়।

তারা আরও বলেন, সাইবার বুলিং ছোট-বড় সব বয়সের মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সহপাঠীদের দ্বারা সাইবার বুলিংয়ের শিকার হয়ে অনেক শিশু শিক্ষার্থী স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। একইভাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা সাইবার বুলিংয়ের শিকার হলে প্রাপ্তবয়স্কদের মধ্যেও কাজের প্রতি অনাগ্রহ তৈরি হয়।

সভায় বক্তারা সাইবার বুলিং প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ বিষয়ে সামাজিক ও পারিবারিক পর্যায়ে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights