গাইবান্ধায় ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সদরের রাধাকৃষ্ণপুর এলাকায় ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। এর আগে বুধরার সন্ধ্যায় সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকা থেকে ওইসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাধাকৃষ্ণপুর এলাকায় আসামী মোন্নাফ মিয়া (৩১) এর বসতবাড়িতে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের জন্য বস্তায় ভরানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মোন্নাফ মিয়া ফেনসিডিলের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় ৮৫ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, পলাতক মোন্নাফ মিয়া একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights