গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদুল ফিতর উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়া আহলে হাদিস নতুন জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ মশিউর রহমান।

এ উপলক্ষে সকাল থেকেই জেলার সদর উপজেলার ফলিমারি, দুর্গাপুর, বালুয়া, পীরগাছা, হরিনসিংহা, শ্যামপুর, সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নানা যানবাহনযোগে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকে।

ঈদের জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দেড় শতাধিক মুসল্লি এতে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরের সাথে কোলাকুলি করেন।
এবিষয়ে ইমাম মশিউর রহমান বলেন, প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে এসেছি। সবাই মিলে ঈদুল ফিতর আদায় করলাম। এভাবেই আট বছর ধরে ঈদ করে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights