গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

গাইবান্ধা প্রতিনিধি:

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর করা হয়েছে। এসময় হাসপাতালের নতুন ভবন চত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

হাসপাতালের বিভিন্ন সংকট নিরসনের আশ্বাস দিয়ে এসময় সংসদ সদস্য মমতাজ আলো বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে যেসব সরঞ্জাম ও লোকবলের সংকট রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।

এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হাসপাতালের চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য মমতাজ আলো হাসপাতালের নতুন ভবন চত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights