গাজায় অভিযানে ইসরায়েলের লেফটেন্যান্ট কর্নেল নিহত

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকায় স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর একজন জ্যৈষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত এই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা (৩৩। তিনি ১৮৮ তম আর্মার্ড ব্রিগেডের ৩৩ তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন।

খবর অনুসারে, গাজায় স্থল অভিযান শুরুর পর হাবাকা নিহতদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা। গাজার উত্তরে অভিযানের সময় তিনি নিহত হয়েছে।
এছাড়া গাজার উত্তরাঞ্চলে রাতে চালানো অভিযানে ৬৭৯তম ইফতাহ ব্রিগেডের একজন রিজার্ভিস্ট জিবতী সৈন্য এবং একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া মিশর সীমান্তে এক ঘটনায় বর্ডার ডিফেন্স কর্পসের কারাকাল ব্যাটালিয়নের এক সৈন্য গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights