গাজায় ইসরায়েলি নৃশংসতা অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত আরও ১৭৪

অনলাইন ডেস্ক

গাজায় নৃশংসতা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় দেশটির বাহিনীর বর্বর আগ্রাসনে ওই উপত্যকায় নিহত হয়েছে আরও ১৭৪ ফিলিস্তিনি। আহত হয়েছে আরও তিনশতাধিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ ওই উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৮টি পরিবারের ওপর গণহত্যা চালিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন নিহত ও আরও ৩১০ জন আহত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।”

এদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে এবং আরও ৬৪ হাজার ৭৯৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights