গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

রোববার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কথা জানিয়েছে গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া জানিয়েছেন, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার পর শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, দখলদার ইসরাইল উত্তর গাজায় আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার জন্য অভিযান চালাচ্ছে। ইসরাইলি বাহিনী উত্তর গাজার আল-আওদা এবং কামাল আদওয়ান হাসপাতালকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

উল্লেখ্য, গাজায় ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ হাজার ৫১৯ জন নিহত এবং ৯৯ হাজার ৬৩৭ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights