গাজায় যুদ্ধবিরতির পর থেকে শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক
গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় একশ’র বেশি শিশু নিহত হওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। নিহত শিশুদের অনেকেই ড্রোন এবং কোয়াডকপ্টার হামলার শিকার বলেও জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘‘যুদ্ধবিরতির সময় বোমা হামলা এবং গুলিবর্ষণ ধীর হয়ে গেলেও, কমে গেলেও, থেমে যায়নি৷ বেঁচে থাকার সম্ভাবনা এখনও শর্তসাপেক্ষ৷’’

তিনি জানান, নিহত শিশুদের মধ্যে ৬০ জন ছেলে এবং ৪০ জন কন্যা শিশু।

গাজা শহর থেকে সাংবাদিকদের তিনি সঙ্গে কথা বলছিলেন।

তিনি আরো বলেন, ‘এই শিশুদের হত্যা করা হয়েছে বিমান হামলা, ড্রোন হামলা, আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, শিশু নিহতের সংখ্যা ১০০-এর বেশি। প্রকৃত সংখ্যা সম্ভবত আরো বেশি।’

এল্ডার বলেন, ‘শান্তি চুক্তি বোমা হামলা কিছুটা কমালেও শিশুদের মৃত্যু রোধ করতে পারছে না।’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা (যারা হতাহতের তথ্য রেকর্ড রাখে) বলেছেন, শান্তি চুক্তির সময়কালে ১৬৫ শিশু নিহত হয়েছে’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কম্পিউটার বিভাগের পরিচালক জাহের আল-ওয়াহিদি জানিয়েছেন, ‘এ ছাড়া এই বছরের শুরু থেকে ৭ জন শিশু শীতের কারণে মারা গেছে।’

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার শিশুদের জীবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। শিশুদের মানসিক আঘাতের চিকিৎসা হয়নি আর যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, সেই ক্ষত তত গভীর ও সারানো কঠিন হয়ে উঠছে।

সূত্র: ডয়েচে ভেলে, আলঅ্যারাবিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights