গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান

অনলাইন ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেছেন, ‘অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ এবং সামরিকভাবে দখলের জন্য ইসরায়েলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে হবে।’

শুক্রবার জেনেভা থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ভলকার টার্ক বলেন, ‘এটি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরিপন্থী। ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব তার দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। সম্মত দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করতে হবে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights