গাজা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও একদিন
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী এই ঘোষণা দিয়েছে।
ঘোষণায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, “জিম্মিদের মুক্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে হামাসের সাথে যুদ্ধবিরতি চলবে।”
অন্যদিকে, পৃথক বিবৃতিতে হামাস জানিয়েছ, যুদ্ধবিরতির মেয়াদ সপ্তম দিনের জন্য বাড়াতে একটি চুক্তি হয়েছে। সূত্র: আল জাজিরা
