গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী-শিশু: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। এমনটাই জানিয়েছে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এই হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির ধারাবাহিক লঙ্ঘন বলেও নিন্দা করেছে জাতিসংঘ।

হামাস-ইসরায়েল যুদ্ধের প্রথম সাত মাসের মৃতের সংখ্যার হিসাব করে জাতিসংঘ জানিয়েছে, এই কয় মাসে মানবাধিকার কার্যালয় ৮,১১৯ টি মৃতদেহ যাচাই করেছে। এই সংখ্যা যুদ্ধের ১৩ মাসে ফিলিস্তিনের স্বাস্থ্যকর্তৃপক্ষের দেওয়া ৪৩ হাজারের বেশি নিহতের সংখ্যার চেয়ে কম।

তবে যুদ্ধে নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে জাতিসংঘ যে তথ্য দিয়েছে, সেটি ফিলিস্তিনের দেওয়া বিবৃতির সঙ্গে মিলে গেছে। ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধ মারা যাওয়াদের বেশির ভাগই নারী ও শিশু বলে বিবৃতি দেওয়া হয়েছে।
ইসরায়েল অবশ্য জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights