গাজা সংঘাত: ১০ জিম্মির বিনিময়ে ৭০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

অনলাইন ডেস্ক

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা চলছে। এ বিষয়ে যুক্ত একটি ফিলিস্তিনি সূত্র সোমবার জানিয়েছে, নতুন প্রস্তাবে ১০ জন জিম্মিকে মুক্তির বিনিময়ে ৭০ দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলিদের সেনাদের গাজা থেকে আংশিক প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন সম্ভাব্য চুক্তির রূপরেখাটি এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণাত্মক অভিযান জোরদার করছে।

মার্চের মাঝামাঝি সময়ে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর পূর্ববর্তী আলোচনার ধারাবাহিকতা চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া যায়নি।

আলোচনার ঘনিষ্ঠ সূত্রটি এএফপিকে জানিয়েছে, নতুন প্রস্তাব, যা মার্কিন দূত স্টিভ উইটকফের পথ এবং দৃষ্টিভঙ্গির একটি উন্নয়ন হিসাবে বিবেচিত হয়। তাতে ৭০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস কর্তৃক আটক ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া, গাজা উপত্যকা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, মধ্যস্থতাকারীরা গত কয়েকদিন ধরে প্রস্তাবটি উপস্থাপন করেছেন। তবে এটি যুক্তরাষ্ট্র, মিশর বা কাতার থেকে এসেছে কিনা তা উল্লেখ করেনি।

এই প্রস্তাবে চুক্তি বাস্তবায়নের প্রথম সপ্তাহে পাঁচজন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে আরও পাঁচজনকে মুক্তি দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

আলোচনার সাথে যুক্ত আরেকটি ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, ইসরায়েল এবং হামাস প্রস্তাবটি পর্যালোচনা করবে এবং উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights