গাজীপুরে অস্ত্রসহ গ্রেফতার ৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় ফ্ল্যাট বাসায় দিনে দুপুরে দস্যুতা সংঘটনের স্থানীয়রা জনকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান স্যুটার গান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) আবু তোরাব মোঃ শামছুর রহমান।

গ্রেফতার হলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বেতেঙ্গা গ্রামের আমজাদ আলী খানের ছেলে মতিউর রহমান ওরফে মতিন খান (৩৩), একই জেলা ও থানা এলাকার চরকৃষ্ণপুর গ্রামের রবিউল শেখের ছেলে শরীফ শেখ (২৪), মাগুড়া জেলার শালিখা থানার কাতুলী গ্রামের জরিপ কাতুলীর ছেলে ইসমাইল প্রতীম (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কোদালিয়া পাড়া এলাকার মৃত মেহেরুল ইসলামের ছেলে কবির হোসেন (৩৫)।

জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামছুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা সংগঠিত হয়। গ্রেফতার আসামিদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন চক্রবর্তীর টেক বালুর মাঠ এলাকায় ফ্ল্যাট বাসায় পরিবার নিয়ে বসবাস করেন দেবাশীষ বিশ্বাস। গত ১৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে পুলিশ খবর পায় ঐ ফ্ল্যাটে দস্যুতা সংঘঠিত হচ্ছে। এমন খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সোয়া ৩টার দিকে দেবাশীষ বিশ্বাসের বাসায় উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আসামিদের আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি দেশীয় তৈরি ওয়ান স্যুটার গান ও গুলি, ১টি মাথা চেপ্টা ও ধারালো লোহার রড, ১টি লোহার রড ও দস্যুতা করে ছিনিয়ে নেয়া এবং ১২ আনা ওজনের ১টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস বাদী হয়ে কাশিমপুর থানার মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights