গাজীপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights