গাজীপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিবসের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

এরপর একে একে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি দল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights