গাজীপুরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে মো. আকাশ (২১) নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী বিশেষ অঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করেন। এসময় ভুক্তভোগীর ডাক চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন উপস্থিত জনতা অভিযুক্ত গৃহবধূকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাকে আটক করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভুক্তভোগী যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights