গাজীপুরে ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের দাক্ষিণখান এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির সামনের অংশ পড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুর-টঙ্গী সড়কের দাক্ষিণখান এলাকায় সড়কের পাশে খালি ট্রাক রেখে পরিচিত লোকের সঙ্গে কথা বলতে যান চালক। এ সময় একদল দুর্বৃত্ত এসে ট্রাকটিতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়। গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ট্রাকচালক গাড়ি রেখে পাশে যান। তিনি ফিরে এসে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতা হলে ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights