গাজীপুরে পুনাকের খাদ্য সামগ্রী পেলেন শতাধিক মানুষ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বুধবার সকালে গাজীপুর পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক গাজীপুরের সভানেত্রী জিনিয়া ফারজানা।

অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এরমধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেয়াজ ও নগদ টাকা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো: ছানোয়ার হোসেন, নাজমুস সাকিব খান উপস্থিত ছিলেন।

পরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পুনাক সদস্যদের জন্য ভিআইএ (ঠওঅ) টেস্ট কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রিফাত সুলতানা। অনুষ্ঠানে পুনাক গাজীপুরের সভানেত্রী জিনিয়া ফারজানার সভাপতিত্ব করেন। ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের শতাধিক নারীকে চিকিৎসা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights