গাজীপুরে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে নাশকতার চেষ্টাকালে পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল আহম্মেদ (৩২)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারচালা এলাকার আজিমের মাছের খামারের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। ওই সময় তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, তাদের কাছ থেকে ৩০০ মিলিলিটার পেট্রোল ও ৬ ফুট প্লাস্টিকের সাদা চিকন পাইপসহ পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights