গাজীপুরে বিএনপির লিফলেট বিতরণ
গাজীপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার লিফলেট বিতরণ করেছে গাজীপুর জেলা বিএনপি। গাজীপুর শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় জেলা বিএনপি নেতারা ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শীর্ষক লিফলেট বিতরণ করেন।
এতে অংশগ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা শাজাহান ফকির, শাখাওয়াত হোসেন সবুজ, আজিজুর রহমান পেড়া, শাখাওয়াত হোসেন সেলিম, মনিরুজ্জামান খান লাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনী প্রমুখ নেতারা।
