গাজীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহে ঘরে-বাইরে মানুষ খুবই অস্বস্তিতে রয়েছে। এই তীব্র গরম থেকে বাঁচতে গাজীপুরের রাজবাড়ী মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে ইসতিসকার নামাজ পড়ান ও মোনাজাত করেন দেশীপাড়া মাদ্রাসার মোহতামীম হযরত মাওলানা মুফতি আতাউর রহমান কাসেমী। এসময় গুরুত্বপূর্ণ বয়ান করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী।

অন্যদিকে, জেলার কালিগঞ্জ, কাপাসিয়া ও কোনাবাড়ীতে ইসতিসকার নামাজ আদায়ে বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights