গাজীপুরে রথযাত্রা ও রথমেলা শুরু

ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত গাজীপুরের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের রথখোলায় রথটানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।

গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, গাজীপুর রথযাত্রা ও রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব খোকন চন্দ্র দে প্রমুখ। পরে হাজারো পূণ্যার্থী ভক্তি সহযোগে রথ টানে অংশ নেন।

মেলায় শিশুদের খেলনাসহ নানা বাহারি সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এছাড়াও মনোরঞ্জনের জন্য মেলায় এসেছে নাগরদোলাসহ নানা উপকরণ। দেড় শতাধিক বছর আগে গাজীপুরের ভাওয়াল রাজ পরিবার কর্তৃক শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন হয়েছিল বলে জানিয়েছেন রথযাত্রা ও রথমেলা সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights