গাজীপুরে ৩ অপহরণকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ থেকে লাবু মিয়া নামের এক ইরাক প্রবাসীকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরকারী দল। এ সময় প্রবাসীর কাছ থেকে বেশ কিছু মালামালও লুট করে নিয়ে যায় চক্রটি। পরে এ ঘটনায় প্রবাসীর ছোট ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে ভিকটিমকে নরসিংদী থেকে লুট হওয়া মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত মো. দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১) নামের চক্রের তিন সদস্যকে গ্রেফতার কালীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানায় করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মাহাতাব উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান খান, সাইফুল ইসলাম ও ফজলুর রহমান।

উদ্ধারকৃত ভিকটিম লাবু মিয়া (৩৫) টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা এলাকার গুহুলী গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ ইরাকে থাকতেন। অন্যদিকে, আটকৃত দুলাল, নাসির ও রাবেয়া নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের সন্তান। তারা তিনজন সম্পর্কে ভাই-বোন।
ওসি উপস্থিত সাংবাদিকদের বলেন, গত ১৭ মার্চ ইরাক থেকে ছুটি নিয়ে বাড়িতে আসার সময় হাসান মিয়া নামের তার এক সহকর্মী সেখান থেকে কিছু উপহার সামগ্রী কালীগঞ্জ বাজারে রাবেয়ার কাছে দেওয়ার জন্য দিয়ে পাঠায়। ভিকটিম লাবু মিয়া বিমান বন্দর থেকে বের হয়ে ওইদিন সরাসরি দুপুর সাড়ে ১২টার দিকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কালীগঞ্জ আরআরএন পাইলট স্কুল মাঠে রাবেয়ার কাছে আসেন এবং সেখানে অপেক্ষা করতে থাকেন। এর কিছুক্ষন পর সেখানে একটি কালো রঙের হাইয়েস গাড়ি নিয়ে অজ্ঞাত আরো ৭/৮ জনকে সঙ্গে রাবেয়া উপস্থিত হন। পরে এক পর্যায়ে তারা ভীকটিমকে জোরপূর্বক ওই গাড়িতে উঠায় এবং মালামালসহ তাকে অপহরন করে নিয়ে যায়।

ওসি আরো বলেন, ভিকটিম লাবু মিয়াকে অপহরণ করার পর অপহরন কারীরা তার বাবার কাছে মোবাইলে ফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। দাবিকৃত টাকা দিতে না পারিলে ভিকটিমকে জীবনে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় মোবাইল ফোনে।

ওসি মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মামুন মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করে। সেই এজাহারের ভিত্তিতে থানান ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ প্রযুক্তি সহযোগীতায় ২৪ ঘন্টার মধ্যে ১৮ মার্চ দিবাগত ভোর রাত ৩টার দিকে ভীকটিম ইরাক প্রবাসী লাবু মিয়াকে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রাম থেকে পায়ে শিকল বাধা অবস্থায় উদ্ধারসহ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলাল, নাসির ও রাবেয়াকে গ্রেফতার করে। এছাড়াও আসামীদের কাছ থেকে লুন্ঠিত মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়।

দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশাশি এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের ওই র্কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights