গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার জায়গা করে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাজধানীর সড়কে নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পার হওয়ার জায়গা করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে অ্যাম্বুলেন্সকে পার হতে জায়গা করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার সময় পথে এই ঘটনা ঘটে।

সকাল ৯টার কিছু সময় আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে যাচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টি পড়ে একটি অ্যাম্বুলেন্সের দিকে। তার গাড়ি বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্সটি অতিক্রমের চেষ্টা করছিল।

প্রধানমন্ত্রী পরিস্থিতি বুঝে অতি জরুরি সেবার এই গাড়িকে সাইড দিতে বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে কর্মকর্তারা অ্যাম্বুলেন্সকে পার হওয়ার পথ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights