গাবতলীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানী গাবতলী মোড় এলাকায় বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মাসুদ মিয়া (৪০)। তিনি কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আজগর আলী।

গুরুতর আহত অবস্থায় মাসুদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ মিয়াকে হাসপাতালে নিয়ে আসা মো. ইসমাইল জানান, মাসুদ পেশায় রিকশাচালক। আজ দুপুরে রিকশা চালিয়ে গাবতলী মোড় এলাকায় যাওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights