গায়ানার স্কুলে আগুন, নিহত ২০

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির পোতারো-সিপারুনি অঞ্চলের রাজধানী মাহদিয়ার স্কুলের ডরমেটরিতে আগুন লাগলে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনাকে ভয়ংকর ও হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি।
স্বর্ণ খনির শহরটির ওই মাধ্যমিক বিদ্যালয়ের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পক্ষ থেকে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

পাঁচটি বিমানে করে ওই শহরে চিকিৎসা সামগ্রী পাঠানোর কথা জানানো হয়েছে গায়ানা সরকারের পক্ষ থেকে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights