গায়েবানা জানাজা পড়বেন বিএনপি ও যুগপৎ আন্দোলনের নেতারা

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বুধবার (১৬ জুলাই) গায়েবানা জানাজা পড়বেন বিএনপিসহ যুগপৎ আন্দোলনের দলগুলোর নেতারা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য বুধবার (১৭ জুলাই) বায়তুল মোকাররমের উত্তর গেটে দুপুর ১টা ৩০ মিনিটে এই জানাজা অনুষ্ঠিত হবে এবং সারা দেশে একই কর্মসূচি পালিত হবে।
লিয়াঁজো কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণতন্ত্র মঞ্চ নেতাদের মধ্যে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights