গায়ের রং ফর্সা করায় চরম কটাক্ষের শিকার শাহরুখকন্যা

অনলাইন ডেস্ক

সুহানা খান, বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা। বাবাকে অনুসরণ করে সিনেমা জগতেই নিজের ক্যারিয়ার গড়তে চান তিনি। তবে এখনও কোনও ছবি মুক্তি পায়নি সুহানার।

ক্যারিয়ার গড়ার আগেই যথেষ্ট প্রচার পেয়েছেন শাহরুখ-কন্যা। কিন্তু এর মধ্যেই কটাক্ষের শিকার হলেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। এর মধ্য দিয়ে প্রথম সাফল্যের স্বাদ পেলেন তিনি। তবে প্রথম কাজেই সমালোচনার মুখে বাদশা-কন্যা। এখানেই শেষ নয়। অনেকে আবার সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে।
সম্প্রতি সুহানাকে ওই আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার লিপিস্টিকের বিজ্ঞাপনে দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ। ঠোঁটে লাল রং, গায়ের রং যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, “সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।”

কেউ লিখেছেন, “ওঁকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।”

কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন, “অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনও শেডের লিপস্টিক পরানো যেত ওঁকে। কোনও আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?”

কেউ আবার লিখেছেন, “সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনও দরকার ছিল কি?”

কারও সোজাসাপটা প্রশ্ন, “ওঁর গায়ের রং ফর্সা করার কী দরকার?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights