গুইমারাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

খাগড়াছড়ি প্রতিনিধি:
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি। পরে বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন এবং গুইমারা উপজেলা পরিষদের ভবন ও মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ ছাড়াও তিনি গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কংজরী চৌধুরী, সাধারণ সম্পাদক ও খাগড়ছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো: মাইনউদ্দিন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে স্থানীয়দের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights