গুচ্ছের চতুর্থ ধাপের ভর্তি ও মাইগ্রেশন বন্ধের তারিখ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হবে। একইসাথে আজ (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটে ‘মাইগ্রেশন স্টপ’ প্রক্রিয়া শেষ হচ্ছে।

মঙ্গলবার দুপুরে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৮ হতে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটির ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা হতে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, মূল কাগজপত্র জমা দেয়ার বিষয়টি পরবর্তীতে জানানো হবে। ইতোপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও শিক্ষার্থীর করণীয় কিছু নেই। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়েই জমা থাকবে।

চতুর্থ পর্যায়ের ভর্তি সম্পন্ন হওয়ার পর প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চালু হবে। প্রয়োজনে যে কোনো প্রকার ‘Migration Stop’ ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights