গুচ্ছের ভর্তি পরীক্ষা : বাড়লো আবেদনের সময়

অনলাইন ডেস্ক
গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন করার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগ্রহী শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’ ও ‘সি’-এই তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

গত ৭ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষা তিন ইউনিটে অনুষ্ঠিত হবে-‘এ’ ইউনিট (বিজ্ঞান), ‘বি’ ইউনিট (মানবিক) এবং ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা)। ভর্তির জন্য ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কেবল উত্তীর্ণ পরীক্ষার্থীরাই নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিজ নিজ পছন্দের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights