গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত; সরানো হয়েছে ১ হাজার মানুষকে

অনলাইন ডেস্ক

গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আশপাশের এলাকায় ছাইয়ের ঘন মেঘ ছড়িয়ে পড়েছে। এ জন্য গুয়েতেমালার কর্তৃপক্ষ ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) তাদের এ নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। দেশটির নাগরিক সুরক্ষা কর্মকর্তা অস্কার কসিওর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ফুয়েগোর কাছাকাছি বসবাসকারী পাঁচটি সম্প্রদায়ের ১০৫৪ জনকে একটি অস্থায়ী আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।

গুয়াতেমালার দুর্যোগ সংস্থা কনরেড বলেছে, আগ্নেয়গিরিটি পাইরোক্লাস্টিক ও ছাই প্রবাহের মতো সম্ভাব্য বিপদ সৃষ্টি করছে।
সংস্থাটি আরও বলেছে, ফুয়েগোর অগ্ন্যুৎপাতের পর গরম ছাইয়ের মেঘ এ অঞ্চলের প্রায় একলাখ মানুষকে ক্ষতি করতে পারে।

২০১৮ সালে ফুয়েগোর অগ্ন্যুৎপাতে ১৯৪ জনের মৃত্যু ও শত শত লোক নিখোঁজ হন। আহত ও বাস্তুচ্যুত হন আরও অনেক।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights