গুরুতর অসুস্থ মাকে সময় দিতে তৃতীয় টেস্টে খেলবেন না কামিন্স

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই হুট করে দেশে ফিরে যান। যার পেছনে পারিবারিক কারণ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্টের আগ দিয়েই ভারতে ফেরার কথা ছিল ডানহাতি এই পেসারের। কিন্তু না, সেই শঙ্কা সত্যিই হলো।

সিরিজের তৃতীয় টেস্টে না খেলার কথা জানিয়ে দিয়েছেন অজি অধিনায়ক। এই মুহূর্তে খুবই গুরুতর অসুস্থ তার মা। অবস্থা ক্রমশই অবনতির দিকে এগোচ্ছে। তাই দুঃসময়ে ক্যান্সারজয়ী মায়ের পাশে থাকতে সিডনিতে নিজ বাড়িতে অবস্থান করাই শ্রেয় মনে করছেন কামিন্স।

অজি অধিনায়ক বলেন, ‘আমার মা এখন প্যালেটিভ কেয়ারে রয়েছে। মায়ের অসুস্থতার কারণেই আমার পক্ষে এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় এখন পরিবারের সঙ্গে থাকাটা জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের থেকে যে সাহায্য আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ।’
২০০৫ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কামিন্সের মা মারিয়া।

কামিন্স না থাকায় তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আগামী ১ মার্চ থেকে ইন্দোরে শুরু হবে এই ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights