গুলশানে চলছে বিএনপির মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার

অনলাইন ডেস্ক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের মনোনয়ন বোর্ডের শেষ দিনের সাক্ষাৎকার চলছে।

শনিবার বিকাল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আজ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাতে অংশ নিচ্ছেন। বিকাল থেকে পর্যায়ক্রমে তাদের ডেকে সরাসরি কথা বলছে মনোনয়ন বোর্ড।

সাক্ষাৎকারে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিএনপির সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহীদের যোগ্যতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতা যাচাইয়ের অংশ হিসেবে এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। প্রক্রিয়াটি শেষ হওয়ার পরই মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights