গুলিকাণ্ড নিয়ে মুখ খুললেন গোবিন্দ

অনলাইন ডেস্ক
এবার গুলিকাণ্ড নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা গোবিন্দ। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানালেন সেদিন ভোরে আসলে কি ঘটেছিল।

গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পান গোবিন্দ। এর আগে গত মঙ্গলবার সকালে পায়ে গুলি লেগে আহত হন তিনি। নিজের বন্দুক থেকেই নাকি ‘মিস ফায়ার’ হয়েছিল। মারাত্মকভাবে জখম হয়েছিলেন এই অভিনেতা। আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

গোবিন্দ জানিয়েছেন, গুলির গভীর জখম দেখেই তিনি অবাক হয়ে যান। ঘটনাটি ঘটে ভোর প্রায় ৪টা ৪৫ মিনিটের দিকে। ওই সময় তিনি কলকাতায় উদ্দেশে বের হচ্ছিলেন। কলকাতায় এক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। সেসময় বন্দুক পরিষ্কার করতে গিয়েই ভুল করে ট্রিগার দাবিয়ে ফেলেন
গোবিন্দ বলেন, ‌‘তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এ ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না আমি কাউকে বিরক্ত করতে চাইছিলাম। তাই কিছু ভিডিও বানিয়ে আমি ডাক্তার আগারওয়ালকে পাঠিয়েছিলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার আগারওয়াল আমার সঙ্গে ছিলেন।’

গোবিন্দ আরও বলেছেন, ‘সকালে আপনি যখন তৈরি হন, তখন মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। অন্যান্য দিনের মতো আমারও মনে হয়েছিল, সব ভালোই আছে। বাজে কোনো কিছু হতে পারে যে, তা মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে যেন না ঘটে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।’

গতকাল আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় গোবিন্দর সঙ্গে ছিলেন স্ত্রী সুনীতা ও কন্যা টিনা। চিকিৎসক গোবিন্দকে ছয় সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights