গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন থাকা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীরা হলেন মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের ৫/৬ ধারায় পল্টন মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights