গুলিস্তানে নবজাতক উদ্ধার

ঢামেক প্রতিনিধি
রাজধানীর গুলিস্তানে তোয়ালে ও কম্বলে মোড়ানো অবস্থায় এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করেছে পুলিশ। তাকে চিকিৎসকার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ সংলগ্ন ও আহাদ পুলিশ বক্সের পাশে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় কম্বল ও তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন ব্যক্তি। তারা ওই নবজাতককে উদ্ধার করে কোনও ওয়ারিস না পেয়ে তাকে থানায় নিয়ে আসেন। পরে আমরা শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করাই।

ঢামকে নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসমাত জানিয়েছেন, শিশুটি (অপরিপক্ক) পূর্ণাঙ্গ সময় নিয়ে জন্মগ্রহণ করেনি। তার শরীরের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। তার ওজনও প্রয়োজনের তুলনায় কম।

তিনি আরও বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলতে পারব। এ মুহূর্তে বলা যায়, শিশুটির অবস্থা ভালো নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights