গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত আহত অর্ধ শতাধিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সেখানে আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর আহতদের রিক্সা, ঠেলা গাড়ি ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলু বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights