গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের আমানটোলা গ্রামে জেনিফা আক্তার রিয়া (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার কোরবান আলীর বাড়িতে বসতঘরের ফ্যানের সাথে গলার ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। রিয়া তার স্বামী আবু হাসনাত সবুজের বাড়িতে থাকতেন। তার বাবার বাড়ি মিরসরাইয়ের জগদীশপুর গ্রামে।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রিয়ার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর রিয়ার ব্যবহৃত মোবাইলটি জব্দ করা হয়েছে। মোবাইলে স্ক্রীনে তিনি (রিয়া) একটি ওয়ালপেপার রেখেছেন। যেখানে সুসাইড নোটের মতো একটা বার্তা লিখা ছিলো। তিনি মৃত্যুর পর লাশ তার বাবার বাড়িতে পাঠিয়ে সেখানে দাফন করার অনুরোধ জানিয়েছেন ওই নোটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights