গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পল্লী ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ ছাড়া আগের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খানকে ওএসডি করা হয়েছে। তাকে ওএসডি করে আলাদা একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights