গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে নির্বাচিত সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রণালয় বন্টন করা হয়।

মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এই আসন থেকে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেউই পূর্ণ মন্ত্রী হননি। এই আসন থেকে প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রী হওয়া মোকতাদিরই প্রথম কোনো সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights