গোটা দেশকে বাপ-দাদার সম্পত্তি মনে করেছিল স্বৈরাচার শেখ হাসিনা: মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
স্বৈরাচার শেখ হাসিনা গোটা দেশকে বাপ-দাদার সম্পত্তি মনে করেছিল বলে মন্তব্য করেছেন সাবেক এমপি কৃষক দলের এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

আজ রবিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌর বিএনপির কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ বলেন, দলের ঐক্য ঠিক রাখতে আমরা সবাই কাজ করছি, আগামীতেও করবো। ৭১ সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল-সবুজের পতাকা। আমরা চেয়েছিলাম এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমরা চেয়েছিলাম মাথা ঊঁচু করে বাঁচতে কিন্তু আমাদের মাথা ঊঁচু করে বাঁচতে দেয়নি। শুধু দিয়েছিল মামলা আর মামলা। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, ১০ টাকা কেজি চাল দিবে, কিন্তু ঘরে ঘরে মামলা দিয়েছিল চাকরি কিন্তু একটা ঘরেও দেয়নি।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights