গোপালগঞ্জে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস চত্ত্বর থেকে শহরে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের চৌরঙ্গীতে গিযে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে অনুষ্ঠিত শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, সুব্রত ঠাকুর হিল্টু , প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights