গোপালগঞ্জে কর্মমূখী ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানীতে আসা কর্মমূখী ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দেয়া সেলাই মেশিন দিয়ে কাজ করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবেন কর্মমূখী ও অস্বচ্ছল বলে জানান জেলা প্রশাসক।
সেলাই মেশিন বিতরণকালে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলী খান, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিকাইল সালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জুবায়ের আহমেদ সহ কর্মমূখী ও অসচ্ছল নারীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights