গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদপদবি থেকে একযোগে অন্তত ৫০ জন স্থানীয় নেতাকর্মী পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চলছে তীব্র আলোচনা।

মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন থেকে পদত্যাগ করেন সহসভাপতি বাবুল ফকির। ভাবড়াশুর ইউনিয়ন থেকে পদত্যাগকারী হলেন- জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন সহসভাপতি বিধান চন্দ্র বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, সদস্য সুরেশ মন্ডল এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা। মোট ১৭ জন নেতা পদত্যাগ করেন।

অপরদিকে, বাঁশবাড়ীয়া ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন আইন বিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদারসহ ৩২ জন নেতা। এছাড়া ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পদে থাকা নেতৃবৃন্দও পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা লিখিত বক্তব্যে বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগের সব প্রকার পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights