গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমরিয়া গ্রামের চন্দ্রিকা জ্ঞান পাঠাগার চত্ত্বরে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মধ্য দিয়ে পাঠাগারটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস। এছাড়াও আলোচনা সভায় শিক্ষক চিত্তরঞ্জন দাস, সমাজসেবক নিখিল হালদার, অমৃত বাড়ৈ, শিক্ষার্থী মৌ বাড়ৈ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দশ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights