গোপালগঞ্জে কৃষক মাঠ দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতায় বুধবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা গ্রামে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য ভাসমান কৃষির প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের পিএসও ড. মোঃ গোলাম কিবরিয়া।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের প্রধান উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহসীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মো. আখতারুজ্জামান, দীপক হালদার, কৃষক রবিণ বিশ্বাস, জগদানন্দ হালদার, কৃষাণী রিংকু বালা প্রমুখ বক্তব্য রাখেন। মাঠ দিবসে ১শ’ কৃষক ও কৃষাণী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights