গোপালগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচীর আয়োজন করে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে যুব ঋনের চেক, প্রশিক্ষন সনদপত্র, পেশাদার লাইসেন্স বিতরণ করা হয়।
