গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন আর রশীদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক লাখসানা লাকী, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আল আমিন মোল্লা প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণ করিরা শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত, হামদনাত ও আবৃত্তি পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights