গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় নারী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় সাজেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। নিহতের স্বামীর নাম মোঃ আনিস। তার বাড়ি নড়াইল জেলার নড়াগাতি উপজেলার ডুমুরিয়া গ্রামে। তিনি শহরের শান্তিবাগ এলাকায় বসবাস করে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রোজগার করতেন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মূল গেটের সামেনে একটি ট্রলির ধাক্কায় সে মারাত্মক আহত হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights